ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে বাসচাপায় ভ্যানচালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৯ আগস্ট ২০২২
গোয়ালন্দে বাসচাপায় ভ্যানচালক নিহত
ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় ফজের আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজের আলী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার জিন্নাত আলীর ছেলে। তিনি ভ্যানে করে ফল বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, ভ্যানচালক ফজের আলী মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফজের আলীর মৃত্যু হয়।

Advertisement

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!