শুক্রবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়। এর আগে, বুধবার রাতে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের ট্রলারের জেলেরা মাছটি বঙ্গোপসাগর থেকে ধরেন।
ঐ ট্রলারের মাঝি জাফর বলেন, আবহাওয়া খারাপ থাকায় সাগরে ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে জাল ফেলা হয়। এ সময় জাবা ভোল মাছটি ধরা পড়ে।
.png)
মাছটির ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছের মণ ৫ লাখ টাকা। সেই হিসেবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। মাছটি বরফ দিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি এ মাছে ৫০ হাজার টাকা লাভ হবে।