[ দেশজুড়ে ]
২ বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে দুই বাসের প্রতিযোগিতায় শামসুল আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামের নয়নপুর নতুন বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় ঢাকাগামী আলম এশিয়া পরিবহন ও ইসলাম পরিবহনের দুইটি বাস বেপরোয়া গতিতে প্রতিযোগিতায় লপ্ত হয়ে মোটরসাইকেলটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামসুল আলম নিহত হন। এ সময় আরো একজন আহত হন।
.png)
মাওনা হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!