[ দেশজুড়ে ]
স্ত্রী-শাশুড়ির গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের
ফাইল ফটো
সিলেটে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ির গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের বাদামবাগিচার ২নং রোডের ২৩নং বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের তিনজনকেই উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান, তার স্ত্রী সুলতানা বেগম এবং শাশুড়ি রোশনা বেগম।
জানা যায়, পারিবারিক কলহের জেরে ধারালো ছুরি দিয়ে প্রথমে স্ত্রী সুলতানা ও শাশুড়ি রোশনা বেগমের গলা কাটেন শাহজাহান। পরে নিজের গলাও ছুরি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
.png)
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!