ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি করে পালানোর সময় নিজের ফোনই ফেলে গেল চোর!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ১৯ আগস্ট ২০২২
চুরি করে পালানোর সময় নিজের ফোনই ফেলে গেল চোর!
ছবি: সংগৃহীত

বাসায় চুরি করে পালানোর সময় চোর নিজেই নিজের মোবাইল ফোন ফেলে গেছে। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই চোরকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লা মডেল থানার লালপুর এলাকায় ঘটে এমন ঘটনা।

এ ঘটনায় ওই বাড়ির মালিক অপু চন্দ্র দাস ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ফতুল্লার লালপুরের সুনীল চন্দ্র ঘোষের ছেলে।

অপু জানান, নিজ ঘর তালাবদ্ধ করে পূজা উপলক্ষে তিনি সপরিবারে অন্যত্র বেড়াতে যান। শুক্রবার ভোরে তার রুমের তালা ভেঙে চোর প্রবেশ করে ৩০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কারসহ ৪ লাখ টাকার মালামাল চুরি করে। 

Advertisement

তিনি বলেন, শব্দ শুনে পাশের রুমে থাকা তার বড় ভাই শ্যামল চোরকে জাপটে ধরার চেষ্টা করেন। চোর তখন তার বড় ভাইয়ের হাতে কামড় দিয়ে চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় নিজের ব্যবহৃত মোবাইলটি ফেলে যায় ।

অপু আরো জানান, মোবাইল ও মেমোরি কার্ডের সূত্র ধরে জানা গেছে চোরের নাম হিরু। এর আগেও সে এলাকায় চুরি করে একাধিক বার ধরা পড়ে। হিরু কোতালেরবাগের বাসিন্দা।   
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে চোর শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!