ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল শাহাদাতের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১৯ আগস্ট ২০২২
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল শাহাদাতের
ফাইল ফটো

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. শাহাদাতে নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা নগরীর শিশু পার্কের পাশে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। শাহাদাতের বাড়ি নগরীর মোগলটুলি এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রিতে রাইডে চড়তে দিতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়।

Advertisement

পরে স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কয়েকজনের নামও পেয়েছি। আসামিদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!