[ দেশজুড়ে ]
চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনতাই
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কাছে ফতুল্লার চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ২শ’ গজ দূরে চাঁনমারী এলাকায় ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করে। এতে রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের জন্য অজ্ঞাত লোকটিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!