ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুঠিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২০ আগস্ট ২০২২
পুঠিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় থাকা রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আব্দুর রহিম নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।

শুক্রবার (২০ আগস্ট) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

Advertisement

শনিবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহীর পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ডেইলি বাংলাদেশকে। 

তিনি বলেন, পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বিড়ালদহে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!