শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।
এদিকে শাহাদাতকে হত্যার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শুক্রবার বিকেলে শাহাদাতকে কয়েকজন কিশোর তাড়া করছে। তাদের দেখে নগরীর ব্যস্ত নগর উদ্যানের পাশের পথচারিরা ছোটাছুটি শুরু করেন। শাহাদাতকে বাঁচাতে এক মুরব্বি আশ্রয় প্রার্থনা করেন। তাকে ডিঙিয়ে তার ওপরে হামলা করা হয়। হামলাকারিরা চলে গেলে ওই মুরব্বি মানুষ ও রিকশা ডাকতে থাকেন তাকে হাসপাতালে নিতে।
.png)
ওসি সহিদুর রহমান বলেন, শাহাদাত হত্যার ঘটনায় আমরা সন্দেহভাজন ৯ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খুবই সেনসিটিভ। তাই জিজ্ঞাসাবাদ করছি। খুব শিগগিরই মূলহোতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সিসিটিভি ফুটেজ ও যাবতীয় বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।