গ্রেফতার আবুল কাশেম গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নায়েব আলী বেপারীর ছেলে। পেশায় তিনি গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজের অভিযোগ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ১৯ আগস্ট রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, আবুল কাশেম তার আপন চাচাতো ভাই। উভয়ের বাড়ি পাশাপাশি। আরেক চাচাতো ভাইয়ের মেয়ের জম্মদিনের অনুষ্ঠান শেষে আমরা ঘরে চলে আসি। আমার মেয়ে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। আবুল কাশেম তার মেয়েসহ আরেক ভাতিজিকে ঘরে ডেকে মোবাইলে বানর ও মুরগি দৌড় খেলা দেখায়। পরে ভাতিজিকে বের করে দিয়ে আমার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। পরে সে চিৎকার করলে মুখ আটকে রাখে।
.png)
সে কোনো রকম দৌড়ে চলে আসে। বিষয়টি আমার স্ত্রীর নিকট খুলে বললে ঘটনাটি প্রতিবেশীদের জানাই এবং আসামির স্ত্রীর সামনে জিজ্ঞাসা করলে তিনি তা স্বীকার করেন। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানাই এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ আসামিকে গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।