শুক্রবার কুলকাঠি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু বাদী হয়ে ধর্ষণের শিকার ওই নারীসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, গত বছরের ২০ আগস্ট লছিটির কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে তাকে নলছিটি দুমাউস ভবনের বাসায় আনা হলে অসুস্থ থাকার সুযোগে ওই নারী তার সহযোগিদের সহায়তায় তাকে দেখতে ও বিভিন্ন কাজে তার বাসায় যায়। এ সময় তার স্থির ও ভিডিও চিত্র ধারণ করে।
.png)
পরবর্তীতে ধারণকৃত ছবি ও ভিডিও সম্পাদনের মাধ্যমে তাকে নিয়ে অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পর্নোগ্রাফি প্রস্তুত করে তার কাছে ১ কোটি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছবি ও অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে নির্যাতিত হন।
নলছিটি থানার ওসি আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে ধর্ষণের অভিযোগে ঢাকার খিলগাঁও থানায় মো. আখতারুজ্জামান বাচ্চুকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারী। সেই মামলায় ইউপি চেয়ারম্যান আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে তিনি জামিনে থেকে বাদীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।