র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মিনি ট্রাকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হক হোটেল অ্যান্ড রেস্টুুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকের চালকসহ ৩ ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা হলেন চট্টগ্রামের পতেঙ্গা মাইজপাড়ার মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. নূরুল হুদা, পশ্চিম সোনাই জোরারগঞ্জের মো. সিরাজ মিয়ার ছেলে মো. দুলাল (ড্রাইভার), মো. ইব্রাহিমের ছেলে মো. ফারুক হোসেন রিপন মিয়া।
.png)
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে মিনি ট্রাকের পেছনে মালামাল বহন করার জায়গায় তিনটি প্লাস্টিকের বস্তার ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।