ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা, যা হলো শ্বশুরের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২২ আগস্ট ২০২২
পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা, যা হলো শ্বশুরের
ফাইল ফটো

দিনাজপুরের খানসামা উপজেলায় ধর্ষণ চেষ্টা করায় শ্বশুরের লিঙ্গ কেটে দিয়েছেন পুত্রবধূ। গুরুতর আহত অবস্থায় ঐ শ্বশুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে খানসামা উপজেলার সূবর্ণখুলী ছুরত আলী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ২১ বছর আগে ঐ এলাকার ছুরত আলী পাড়ার মতিনের ছেলের বিয়ে হয়। বিয়ে পর থেকেই শ্বশুরের লালসায় পড়েন পুত্রবধূ। ঐ পুত্রবধূ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানালেও সুরাহা হয়নি। শ্বশুর সুযোগ পেলেই যৌন নির্যাতনের শিকার হন ঐ পুত্রবধূ।

Advertisement

এরই ধারাবাহিকতায় রোববার রাতে ধর্ষণ চেষ্টা করে ঐ শ্বশুর। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে আহত করেন ঐ পুত্রবধূ। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাকে আহত অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!