ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারকেল চুরির অপরাধে কিশোরের হাত বেঁধে নির্মম নির্যাতন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২২ আগস্ট ২০২২
নারকেল চুরির অপরাধে কিশোরের হাত বেঁধে নির্মম নির্যাতন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে নারকেল চুরির অপরাধে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরের হাত বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকলেসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতিত মারুফ একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোকলেসুর রহমান তার বাড়ির নারকেল গাছ থেকে নারকেল চুরির অপরাদে কিশোর মারুফকে তার ঘরের সামনের একটি খুঁটির সঙ্গে হাত বেঁধে অমানসিক নির্যাতন করেন। এ সময় রিয়াদসহ স্থানীয় আরো কয়েকজন ব্যক্তি কিশোর মারুফকে মারধর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) কিশোর মারুফকে মোকলেসুর রহমান তার ঘরের সামনের খুঁটির সঙ্গে হাত বেঁধে রেখেছেন।

Advertisement

চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ বলেন, এক কিশোরকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম তুহিনকে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নির্যাতন
লিংক সফলভাবে কপি হয়েছে!