[ দেশজুড়ে ]
বাঁচানো গেল না সৈকতে ভেসে আসা ডলফিনটিকে
সৈকতে ভেসে আসা আহত ডলফিন। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় সৈকতে ভেসে আসা আহত ডলফিনটি মারা গেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় জেলেরা ডলফিনটিকে দেখতে পায়। এ সময় তারা ইনানী সৈকতের বিচ কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু ডলফিনটি আহত হওয়ায় সেটি বারবার সৈকতে ফিরে আসে।
আরো পড়ুন >>> সিংড়ায় সাপের কামড়ে নিথর হলেন গৃহবধূ
ঘটনাস্থলে থাকা বিচ কর্মী বেলাল জানান, ডলফিনটির পেটের দিকে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। বারবার এটিকে সাগরে ফেরানোর চেষ্টা করলেও সেটি দুর্বল হওয়ায় সাগরে ফিরে যেতে পারছে না।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, বিচ কর্মীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। বনবিভাগ, প্রাণিসম্পদ ও সমুদ্রবিজ্ঞা্ন ইনস্টিটিউটসহ সবাইকে খবর দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!