অ্যাডাম দেখতে পাচ্ছিলেন তার ঠিক নীচেই কয়েক ফুট গভীরে বিশালাকায় সেই হাঙর ঘোরাফেরা করছে। তবুও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। হঠাৎই অ্যাডাম দেখেন তাকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে। তাকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছিল ডলফিনের সেই দলটি।
এক সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, “যত দূর আমি সাঁতরেছি, তত দূর পর্যন্ত আমার সঙ্গেই সেই ডলফিনের দলটি গিয়েছে।”
.png)
আরো পড়ুন>> ভারতের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ
তিনি বলেন, “জানি না, ডলফিনগুলি আমাকে রক্ষা করার জন্য এসছিল কি না। তবে আশ্চর্য লাগছিল এটাই যে, আমার সঙ্গে ওরা ৫০ মিনিট ছিল।”
অ্যাডাম জানান, এর আগেও হাওয়াই এবং জাপানের সুগারু প্রণালীতে সাঁতারের সময় হাঙরের মুখোমুখি হয়েছিলেন। তাই তার কাছে এই বিষয়টি নতুন কিছু নয়। তবে ডলফিনের বিষয়টি তাকে চমকে দিয়েছে।
সূত্র: ডেইল মেইল, আনন্দবাজার