ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিনের ব্যবধানে হালদায় ফের ভেসে এলো মৃত ডলফিন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২১ জুলাই ২০২২
একদিনের ব্যবধানে হালদায় ফের ভেসে এলো মৃত ডলফিন
ভেসে আসা মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে আরো একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসে মৃত ডলফিনটি। এর ওজন ৬০ কেজি ও লম্বায় সাত ফুট। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ নিয়ে গত আটদিনে হালদা নদীতে তিনটি মৃত ডলফিনের সন্ধান মিলেছে। নদীতে জাল পাতা হচ্ছে। জালে আটকা পড়ে কিছুক্ষণ শ্বাস নিতে না পারলেই ডলফিন মারা যায়।

তিনি আরো বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৮টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু ডলফিন এখনো হালদা নদীতে রয়েছে।

Advertisement

এর আগে, বুধবার বিকেলে আজিমের ঘাট এলাকায় একটি বড় আকারের মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দাঁতসহ মুখের একাংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া ১৪ জুলাই রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদার সংযোগ খাল বুড়িসর্তায় প্রায় সাড়ে আট ফুট দৈর্ঘ্যের ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!