রোববার বিকেলে চসিকের অস্থায়ী নগর ভবনের সম্মেলনকক্ষে বুস্টার ডোজ দিবসের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই এই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে।
.png)
তিনি আরো বলেন, করোনাকে অবহেলা করার অবকাশ নেই। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকরী সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।
এই কর্মসূচিকে সফল করতে নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মেয়র। অতীতের ন্যায় চসিকের সুনাম অক্ষুণ্ন রেখে বুস্টার ডোজ কার্যক্রম সফল করার আহ্বান জানিয়ে সবাইকে মাস্ক পরে টিকাকেন্দ্রে আসার অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মো. শহীদুল আলম, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মো. শাহেদ ইকবাল বাবু প্রমুখ।