[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তিতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার পোস্তারপাড় বস্তিতে আগুন লেগেছে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-পরিচালক নিউটন দাশ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!