ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাতলী খামারে আগুন, পুড়ল ২৫০০ মুরগি

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৫৯, ১৫ জুলাই ২০২২
কলাতলী খামারে আগুন, পুড়ল ২৫০০ মুরগি
আগুন: ফাইল ফটো

কক্সবাজার শহরের কলাতলী একটি খামারে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে  আগুন লেগে দুটি শেডের প্রায় ২ হাজার ৫০০ লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। কক্সবাজার পৌরসভার কলাতলী গয়মতলী গ্রামে নয়ন সেলিনার খামারে এ আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় একটি বসতঘরও পুড়ে যায়। খামারির দাবি, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দুটি বসতঘর ও পুরো খামারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

মুরগির খামারি নয়ন সেলিনার দাবি, আগুনে তার খামারের দুটি শেড পুড়ে গেছে। এতে প্রায় আড়াইহাজার লেয়ার মুরগি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিক ভাবে নির্ণয় করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!