ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সৈকতে পর্যটক হেনস্তা, ২ ফটোগ্রাফার আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৩ আগস্ট ২০২২
কক্সবাজার সৈকতে পর্যটক হেনস্তা, ২ ফটোগ্রাফার আটক
আটককৃত দুই ফটোগ্রাফার- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পর্যটককে হয়রানি ও হেনস্তার অভিযোগে দুইজন ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার দুপুরে সৈকতের সি-ইন পয়েন্টে পৃথক ঘটনায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মতিন হাওলাদার ও মো. গোলাম রাব্বি।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ থেকে আগত পর্যটক মো. আশিক রানা সাগরে গোসল করতে নামেন। এ সময় তার পাশে ফটোগ্রাফার মতিন হাওলাদার অবস্থান করছিলেন। মতিন তার ক্যামেরায় পানি লাগার অভিযোগে পর্যটককে কলার ধরে উপরে এনে পাঁচ হাজার টাকা দাবি করেন। বিষয়টি দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে ঐ পর্যটককে উদ্ধার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী পর্যটক পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Advertisement

তিনি আরো বলেন, একইদিন এক পর্যটকের সঙ্গে ৪০টি ছবি তোলার মৌখিক চুক্তি করেন ফটোগ্রাফার গোলাম রাব্বি। কিন্তু পরে তিনি অতিরিক্ত টাকা দাবি করেন। চাহিদা মাফিক টাকা না পাওয়ায় সব ছবি জোর করে মুছে ফেলেন গোলাম রাব্বি। এ অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!