ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২৩ আগস্ট ২০২২
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় নুরুজ্জামান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান পশ্চিম ঝালকাঠি এলাকার সিরাজুল ইসলাম খলিফার ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহেল আকন, অ্যাডভোকেট মানিক আচার্য।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের বসতঘরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তিন সহযোগী রফিকুল ইসলাম, রিপন হাওলাদার ও উত্তম পালসহ নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তিনটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ডিবি পুলিশের এসআই মো. শাহীন বাদী হয়ে মাদক আইনে ঝালকাঠি থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন আটজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনার ১১ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে মামলার প্রধান আসামি নুরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!