ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর স্ত্রীকে মুখ বেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২৩ আগস্ট ২০২২
বন্ধুর স্ত্রীকে মুখ বেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার
প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলায় বন্ধুর স্ত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপাল দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপাল দাসকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। এর আগে, একইদিন ভোরে নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকা থেকে অভিযুক্ত গোপাল দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত গোপাল দাস নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোমবার সন্ধ্যায় নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকার গোপাল দাস তার বাল্যবন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে গোপাল বন্ধুর স্ত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। ঐ রাতেই ভুক্তভোগীর পরিবার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে গোপাল দাসকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা করেন।

Advertisement

তিনি আরো বলেন, অভিযুক্ত গোপাল দাসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!