[ দেশজুড়ে ]
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের
নিহত মজনু মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মজনু মিয়া নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার ধরখার-মোগড়া আঞ্চলিক সড়কের ভাটামাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার ধরখার ইউপির ভাটামাথা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
ধরখার ফাঁড়ি থানার এসআই শাহ আলম বলেন, রাতে উপজেলার মোগড়া ইউপির মোগড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কৃষকলীগ নেতা মজনু মিয়া বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!