ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিথর হলেন হেলপার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ২৪ আগস্ট ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিথর হলেন হেলপার
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন হেলপার। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক।

বুধবার সকালে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিনগত রাতে ওই সড়কের সিংগারদীঘি গ্ৰামের হাসিখালি সেতুর কাছে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাক ওই সড়ক হয়ে মাওনার দিকে যাচ্ছিল। পরে ট্রাকটি সিংগারদীঘি গ্ৰামের হাসিখালি সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই মারা যান হেলপার। একই সঙ্গে গুরুতর আহত হন ট্রাকচালক। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

Advertisement

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!