গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে মেজবাউল আলম তুহিন ও রংপুর নগরীর উত্তর বাবুখাঁ এলাকার ইয়াকুব আলীর ছেলে মঞ্জু ইসলাম।
মঙ্গলবার র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লালমনিরহাট সদর খুনিয়াগাছি ইউনিয়নের বাশদাহ গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় মোটরসাইকেলে ইয়াবা পরিবহনের দায়ে মঞ্জু ও তুহিনকে গ্রেফতারসহ তাদের কাছে থাকা ৯০৭ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মঞ্জু ও তুহিনের বিরুদ্ধে মাদক মামলা করেছে র্যাব।