ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিলিং স্টেশনের ভেতরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২৩ আগস্ট ২০২২
ফিলিং স্টেশনের ভেতরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে এক হাজার ২০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানাধীন আলীমগঞ্জ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজশাহীর দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় অবস্থিত ন্যাশনাল ফিলিং স্টেশনের ভেতরে এক মাদক ব্যবসায়ী মাদকদব্যসহ অবস্থান করছেন। বিষয়টি জানা মাত্রই দুপুর ৩টার দিকে ওই ফিলিং স্টেশনের ভেতরের গ্যারেজ থেকে মো. রাসেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ১২০০ ইয়াবা, একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাসেল শাহমখদুম থানার কূলপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবত তিনি ইয়াবাসহ অন্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজও তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আলীমগঞ্জ এলাকায় অবস্থান নিয়েছিলেন।

মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে শাহমখদুম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!