ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ২৫ আগস্ট ২০২২
আশুলিয়ায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আশুলিয়া থানা, ঢাকা

সাভারের আশুলিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন ঝিনাইদহের মহেষপুর উপজেলার শ্যামকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় হাজী দেলোয়ার হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

র‍্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল হোসেন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- আশুলিয়ার ভাদাইল এলাকায় আনসার আল ইসলামের কয়েকজন সদস্য অবস্থান করে গোপন বৈঠক করছেন। পরে র‍্যাব সদস্যরা ঐ এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেফতার করে। তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

Advertisement

আশুলিয়া থানার এসআই নোমান সিকদার জানান, আনসার আল ইসলামের সদস্য নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!