[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে র্যাবের জালে আনসার আল ইসলামের দুই সদস্য
আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক: প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার রাতে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র্যাব। জেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
তাদের একজনের নাম মিনহাজুল ইসলাম ও অপরজন আব্দুল কাদের সালমান। তারা আনসার আল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালিয়ে উপজেলার নারিকেল বাড়ি গ্রাম থেকে মিনহাজুল ইসলামকে ও উলিপুর থেকে আব্দুল কাদের সালমানকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আনসার আল ইসলাম নামক সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
.png)
এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদ বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!