ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা গুনবী কারাগারে

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ১৭:১৯, ২৫ জুলাই ২০২১
আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা গুনবী কারাগারে
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদুল হাসান গুনবী

রাজধানীর শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদুল হাসান গুনবীর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত কারাগারে পাঠানোর এই আদেশ দেন। রোববার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে,গত ১৬ জুলাই ভোরে রাজধানীর শাহ আলী থানার বেরিবাধ এলাকা থেকে আত্মগোপনে থাকা গুনবীকে গ্রেফতার করা হয়। পরদিন গত ১৭ জুলাই আসামি গুনবীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

Advertisement

আবেদন পরিপ্রেক্ষিতে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!