ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ৮ আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ২৫ আগস্ট ২০২২
মেহেরপুরে ৮ আসামি গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি

মেহেরপুরে তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা।

গত সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ককটেল, ১১০ গ্রাম গাঁজা ও সাতটি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় দুই ও নিয়মিত মামলার ছয়জন আসামি রয়েছেন।

Advertisement

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এসব অভিযানের নেতৃত্ব দেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ওই তিন থানায় পাঁচটি মামলা এফআইআরভুক্ত হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে গাংনী থানায় খুনের অভিযোগে একটি, বিস্ফোরক আইনে একটি, সদর থানায় মাদক আইনে দুইটি ও অন্যান্য আইনে একটি মামলা হয়েছে। এফআইআরভুক্ত এই পাঁচটি মামলায় মোট আসামি হয়েছে ২০ জন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!