ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামলার জেরে দেড় বছরের শিশুকে হত্যা, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ২৬ আগস্ট ২০২২
মামলার জেরে দেড় বছরের শিশুকে হত্যা, আটক ২
দেড় বছরের শিশু তোহা আক্তার-ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবলে মামলার জেরে দেড় বছরের শিশু তোহা আক্তারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফয়জাবাদ গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগান থেকে শিশু তোহার লাশ উদ্ধার করা হয়। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় ২ কিশোরকে। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। তারা হলো একই গ্রামের ফুল মিয়ার ছেলে জুবায়েল আহমেদ ও আবুল হোসেনের ছেলে তারেক মিয়া।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ এলাকার মো. আব্দুল মতিন মিয়ার দেড় বছর বয়সী শিশু কন্যা তোহা আক্তার (২৪ আগস্ট) বুধবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। তার কিছুক্ষণ পর থেকে তোহাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগানে শিশু তোহার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে এবং বিভিন্ন আদালমত সংগ্রহ করে। 

Advertisement

পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, বৃহস্পতিবার রাতে মৃতের বাবা বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। 

তিনি বলেন, শিশুর বাবা আব্দুল মতিন মিয়া ও ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মামলা চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!