শুক্রবার দুপুরে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা রুবি আক্তার এবং রাফিয়া আক্তার একই গ্রামের রহিম হাওলাদারের মেয়ে।
মৃত শিশুদের বাবা রহিম হাওলাদার বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পাই। তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
.png)
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।