ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রিজ থেকে নদীতে লাফ, প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ২৭ আগস্ট ২০২২
ব্রিজ থেকে নদীতে লাফ, প্রাণ গেল যুবকের
মৃত বিজয় হোসেন কানু

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে বিজয় হোসেন কানু  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার জোনাইল ইউপির চামটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বিজয় জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইন্দ্রাপাড়ার জান মোহাম্মদের ছেলে। মাত্র ছয় মাস আগে বিজয় বিয়ে করেছিল বলে জানা গেছে।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে বিজয় পাঁচ বন্ধুর সঙ্গে চামটা ব্রিজ এলাকায় বেড়াতে আসেন। এ সময় তারা নদীতে গোসল করার জন্য ব্রিজের ওপর থেকে নদীতে লাফিয়ে পড়েন। কিন্তু লাফিয়ে পড়ার পর অপর বন্ধুরা ভেসে উঠলেও বিজয় পানির নিচ থেকে উঠতে পারেননি। পরে খবর পেয়ে স্বজনরা নৌকা ও জাল নিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর তার লাশ উদ্ধার করেন।

Advertisement

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাটোর যুবক
লিংক সফলভাবে কপি হয়েছে!