ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ঝাল’ কমেছে কাঁচা মরিচের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৭ আগস্ট ২০২২
‘ঝাল’ কমেছে কাঁচা মরিচের
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে স্বস্তি ফিরেছে কাঁচামরিচের দামে। আগস্টের ১৮ তারিখ পর্যন্ত এই অঞ্চলের খোলা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৮০ টাকা দরে।

বর্তমানে আমদানি বেড়ে যাওয়ার ফলে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকায়। চাহিদা ও যোগান স্বাভাবিক মাত্রায় চলে আসাতে বাজারে কাঁচামরিচের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার উপজেলার কয়েকটি বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রচুর পরিমাণে কাঁচামরিচ আনা হয়েছে বিক্রির জন্য। সেই কাঁচামরিচ খোলা বাজারে বিক্রির জন্য পাইকাররা ভিড় জমিয়েছেন আড়তে।

Advertisement

পৌর শহরের প্রধান বাজার মেলান্দহে কাঁচামালের আড়তদার মানিক মিয়া জানান, পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিকেজি কাঁচামরিচ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করছেন। আবার খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রি করছেন প্রতিকেজি ৮০ টাকা দরে।

উপজেলার হাজরাবাড়ী বাজারের ক্রেতা ফয়সাল আহমেদ জানান, কয়েকদিন আগেও যে কাঁচামরিচ কিনেছি ২৮০ টাকা কেজিতে, আজ ২শ’ টাকা কমে মাত্র ৮০ টাকায় কিনলাম এক কেজি কাঁচা মরিচ। 

একই বাজারের আরেক ক্রেতা বিল্লাল হোসেন জানান, বাজারে অন্যান্য সবজির তুলনায় কাঁচা মরিচের দাম অনেকটা কমেছে তবে বেগুন, চাল কুমড়া, কাকরোলসহ অন্যান্য সবজির দাম এখনো অনেক বেশি।

পাইকারি বিক্রেতা আবুল হোসেন জানান, আগের তুলনায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মুনাফা অনেক কম হচ্ছে। পরিবহন খরচ কমাতে পারলে গ্রাহকরা আরো কম দামে কাঁচামরিচ কিনতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!