শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম। এর আগে, একইদিন বিকেলে দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা মুঠোফোন উদ্ধার করা হয়। আটককৃত ভুট্টু মিয়া জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারোইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ভুট্টু একজন কালোবাজারি। তিনি বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে জনগণকে প্রতারিত করেন। দীর্ঘদিন ধরে ভুট্টু এ ব্যবসায়ের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ভুট্টু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)