সোমবার বেলা ১২ টার দিকে ওই উপজেলার গোলাবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
.png)
ইফতেখারুল আলম রিজভী বলেন, সারের বাজারে অভিযান পরিচালনা করার সময় জানা যায় গোলাবাড়িতে এম হক এন্টারপ্রাইজ ও মন্ডল ট্রেডাস সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে ইউরিয়া সার বিক্রি করছে। ইউরিয়া সারের সরকারি নির্ধারিত মূল্য ২২ টাকা কেজি। অথচ তারা প্রতি কেজি ইউরিয়া সার ৩০ টাকায় বিক্রি করছিল। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৮ টাকা বেশি। একারণে এম হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও মন্ডল ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।