রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকার আরএন্ডআর ট্রের্ডাসের গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মজুত করা ২ হাজার ২০০ বস্তা টিএসপি, ডিএপি, এমওপি সার পাওয়া যায়। সেই সঙ্গে নকল টিএসপি সার মজুতের সন্দেহে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে সার মজুতের দায়ে আরএন্ডআর ট্রের্ডাসের মালিক জসিম উদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম জানান, সরকার অবৈধভাবে সার মজুতকারী এবং নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।