ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে সার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ২৪ আগস্ট ২০২২
বেশি দামে সার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় চার খুচরা সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পাঁচশিরা বাজারে এবং জিন্দারপুর ইউপির মোলামগাড়ী বাজারে এ  অভিযান পরিচালনা করা হয়। 

ইউএনও ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নী‌লিমা জাহান ও থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Advertisement

জানা গেছে, উপজেলার পাঁচশিরা বাজার ও মোলামগাড়ী বাজারের দোকানিরা সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন এবং বিক্রিত সারের মেমো ক্রেতাকে না দেয়া ও সা‌রের দোকা‌নে মূল্য তালিকা না টাঙানো না থাকার অভিযোগ আসে। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে পাঁচশিরা বাজার ও মোলামগাড়ী বাজারের সারের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় পাঁচশিরা বাজারে মেসার্স আইয়ুব টেডার্স এবং মোলামগাড়ী বাজারের মেসার্স তারেক টেডার্স, ছালাম বীজ ঘর ও আকন্দ ট্রেডার্সকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এছাড়াও কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!