[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান
ছবি : ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার অভিযানের জেলা স্বাস্থ্য বিভাগ বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
অভিযানকালে জেলা শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আনবিক কমিশনের অনুমোদন না থাকায় জেলা শহরের হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চারদিন চলবে তাদের এই অভিযান।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!