[ দেশজুড়ে ]
অবৈধ ও লাইসেন্স বিহীন ক্লিনিকে অভিযান, মালিক-কর্মকর্তারা উধাও
ছবি: সংগৃহীত
রাজশাহী নগরীর অবৈধ ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের মালিক-কর্মকর্তারা অভিযানের খবর পেয়ে উধাও হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকেই বিশেষ এই অভিযান শুরু করে সিভিল সার্জন দফতর।
অভিযানের সময় বেশকিছু ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রে মালিক-কর্মকর্তাদের পাওয়া যায়নি। গতকাল সোমবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে এই অভিযান চলছে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর অবৈধ ও লাইসেন্স বিহীন ক্লিনিকগুলোতে অভিযান চলছে। এর মধ্যে কয়েকটি ক্লিনিকে জরিমানাও করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এখন পর্যন্ত নগরীতে তিনটি এবং নয় উপজেলায় ৯টি টিম অভিযানে রয়েছে। এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০টি ও নগরীতে ১২টি ক্লিনিকে অভিযান চালানো হয়েছে।
.png)
অবৈধ যে ক্লিনিকগুলো ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে বাণিজ্য করতে দেওয়া হবে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!