ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে সাত বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৩০ আগস্ট ২০২২
হাজীগঞ্জে সাত বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা
ছবি : ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে সাতটি বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাজীগঞ্জ বাজার এবং আলীগঞ্জ এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সংরক্ষণ, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন না মেনে চলায় আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৩টি ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দফতর এলাকায় একটিসহ মোট ৪টি বালু মহালকে পরিবেশ সংরক্ষণ আইন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর হাজীগঞ্জ বাজার এলাকায় ১টি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুটিসহ মোট ৩টি বালু মহালকে একই আইনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি এ সময় বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুল আজিজসহ পুলিশ সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!