মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জগতি গ্রামের ফুলবাড়ি এলাকায় সুগারমিলের পুকুরের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান।
.png)
নিহত খলিলুর রহমান কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জগতি গ্রামের ফুলবাড়ি এলাকার মৃত আকাজ উদ্দিনের ছেলে। তিনি সুগারমিলের পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সুগারমিলের পুকুর পাহারা দিচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একই এলাকার ওমর আলী ওরফে উম্বা ওই পুকুরের আশে মহিষ চারাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটা মহিষ উত্তেজিত হয়ে আক্রমণ করে পাহারাদার খলিলুরকে। এতে মহিষের শিং ও মাথার আঘাতে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, মহিষের আক্রমণে পুকুর পাহারাদারের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।