ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোমারে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ৩১ আগস্ট ২০২২
ডোমারে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
কুপিয়ে হত্যা-প্রতীকী ছবি

নীলফামারীর ডোমারে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে স্বামী জিয়াউর রহমান জিয়া । এ সময় নিজের পেট কেটে নিজেই আহত হন তিনি।

বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা নয়ানী বাঘডোকরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়ার শাশুড়ি বিলকিস বেগম ও তার ১৪ দিনের শিশু ইয়াসিন আহত হয়। 

জিয়াউর রহমান ওই  ইউনিয়নের চান্দিনা পাড়া এলাকার শমারু মাহমুদের ছেলে।

Advertisement

নিহতরা হিলেন,  জিয়াউরের স্ত্রী রতনা বেগম ও তার তিন বছরের মেয়ে ইয়াছমিন।

স্থানীয়রা জানান, দুপুরে স্বামী জিয়ারুলের সঙ্গে তার স্ত্রী রত্না বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে জিয়ারুলের স্ত্রী রত্না বেগম তার আড়াই বছরের মেয়ে ইয়াছমিনকে নিয়ে বাড়ির বাইরে নিয়ে চলে আসেন। এ সময় রত্না বেগমের মা বিলকিস বেগমও তার ১৪ দিন বয়সী নাতিকে কোলে নিয়ে বাড়ির বাইরে রাস্তায় আসেন। এ সময় জিয়ারুল বাড়ি থেকে ধারাল ছুরি নিয়ে তার শাশুড়ির কোলে থাকা শিশু সন্তানকে আঘাত করে পাশের ক্ষেতে ফেলে দেন। এর পর নিজের ৩ বছরের শিশুকে হত্যা করে স্ত্রীকে কোপাতে থাকেন। মৃত্যু নিশ্চিত হলে সে নিজেই নিজের পেট কেটে আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে জিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!