[ দেশজুড়ে ]
বাস-পিকআপ-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫
দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস- ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে ফুলপুর উপজেলার ধলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুলপুরের ধলি নামক স্থানে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশাতেও ধাক্কা লাগে। এতে বাস এবং অটোরিকশা রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায়। আর পিকআপের সামনের অংশ ভেঙে যায়। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক যুবকের মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!