বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালকুদার বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় আমাদের খবর দেন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তার কাছে গিয়ে একটি হাত দেখতে পায়। ওই বস্তা থেকে অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিল তাই আমরা ডোমের ব্যবস্থা করি এবং ডোমেরা মরদেহটি উদ্ধার করে।
.png)
তিনি বলেন, মরদেহটি একজন পুরুষের। ধারণা করা হচ্ছে- অন্তত ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। হয়তো খুনের পর লাশ বস্তাবন্দি করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে দিয়েছে কেউ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং মৃতদেহের পরিচয় শনাক্তের সব রকম চেষ্টা করছি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম কাজ শুরু করেছে।