অভিযানে জেলা শহরের কুমারশীল মোড়ে এলাকার নবজাতক শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও হাসপাতালের এনআইসিইউ কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল দুটিতে অব্যস্থাপনা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নবজাতক শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও এনআইসিইউ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
.png)
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।