ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাসায় ফাঁস নিলেন অরিত্র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১ সেপ্টেম্বর ২০২২
নিজ বাসায় ফাঁস নিলেন অরিত্র
ফাইল ছবি

চট্টগ্রামে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অরিত্র ঘোষ নামে এক কলেজশিক্ষার্থী। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের আসকার দিঘীর পাড় কাঁচাবাজার সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে। অরিত্র সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

অরিত্র ঘোষের মামা লিটন বলেন, বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে অরিত্র আত্মহত্যা করেছে। সে এমন কাজ করবে- আমরা কল্পনাও করতে পারছি না।

Advertisement

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, বুধবার রাতে নিজ বাসায় পাঁস নেন অরিত্র। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে, ১৩ বছর আগে তার আরেক ভাইও আত্মহত্যা করেছিল বলে জানিয়েছেন অরিত্রের বাবা স্বপন ঘোষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!