[ দেশজুড়ে ]
ফিরে যাওয়া হলো না বিদেশ, নিজ ঘরেই হলেন ‘ঝুলন্ত লাশ’
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর এলাকায় নিজ ঘরে ফাঁস লাগিয়ে সজল বড়ুয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সজল বড়ুয়া ওই এলাকার নির্মল বড়ুয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় প্রবাসে ছিলেন সজল বড়ুয়া। কয়েক বছর আগে দেশে এলে আর ফিরে যাননি তিনি। পরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। এছাড়া সারাদিন মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতেন।
.png)
সজল বড়ুয়ার ছোট ভাই সজীব বড়ুয়া জানান, ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে ভারতে ভিসা প্রসেসিং করতে গিয়েছিলেন সজল বড়ুয়া। কিন্তু সেখান থেকে তার ইউরোপ যাওয়া হয়নি। তাছাড়া বিদেশ যাওয়ার বিষয়ে ঋণগ্রস্তও ছিলেন তিনি।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!