ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১ সেপ্টেম্বর ২০২২
যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফাইল ফটো

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আতিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঐ উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের যমুনা নদীর অংশ থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নদীর একই স্থানে গোসল করতে নেমে ডুবে যান তিনি। এরপর থেকেই আতিকুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

মৃত আতিকুর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বুধবার সকালে সারিয়াকান্দিতে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

Advertisement

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাসুদ পারভেজ জানান, আতিকুর বুধবার বিকেলে যমুনায় গোসলে নেমে ডুবে যান। খবর পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি। পরে ঐদিন সন্ধ্যায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পাঁচ সদস্যর একটি ডুবুরি দল বুধবার মধ্যরাতে সারিয়াকান্দিতে পৌঁছায়। ঐ ডুবুরি দলের নেতৃত্বে তিনি নিজেই ছিলেন।

মাসুদ পারভেজ আরো জানান, ডুবুরি দল বৃহস্পতিবার ভোরে যমুনায় উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আতিকুরের লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!